Dhaka Mail Logo

চাকরি

আকর্ষণীয় বেতনে এনসিসি ব্যাংকে চাকরি, লাগবে স্নাতকোত্তর

চাকরি ডেস্ক

১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ ব্যাংকিং): এও–অফিসার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমবিএম/মাস্টার্স (বিশেষত ব্যবসায়) ডিগ্রিধারী হতে হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

পদের নাম: রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ ব্যাংকিং): এও-অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম/মাস্টার্স (বিশেষত ব্যবসায়) ডিগ্রি

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি

বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ