চাকরি ডেস্ক
১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম
মেরী স্টোপস বাংলাদেশ (এমএসবি) বিজনেস এনালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এমআইএস, আইটি, এমবিএ, ফাইন্যান্স, এমপিএইচ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। ১০ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ (এমএসবি)
পদের নাম: বিজনেস এনালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমআইএস, আইটি, এমবিএ, ফাইন্যান্স, এমপিএইচ (MPH) বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা
অ্যাডভান্সড এক্সেল, এমএস এসকিউএল সার্ভার এবং এমএস অফিসে দক্ষতা।
ইআরপি, বৃহৎ ডেটাবেস এবং হাসপাতাল/স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা সফটওয়্যার ও এর কার্যক্রমে অভিজ্ঞতা।
পাওয়ার বিআই/ট্যাবলো এবং পাওয়ারপয়েন্টে দক্ষদের অগ্রাধিকার।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫-৭ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
আরও পড়ুন: চাকরি দেবে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস, স্নাতক পাসেই আবেদন
বেতন: প্রতিযোগিতামূলক বেতন
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৮ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ