চাকরি ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড ২ ক্যাটাগরিতে ৬ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরমধ্যে সচিব পদে ৪ জন এবং ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। উভয় ক্যাটাগরিতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড
মন্ত্রণালয়: প্রতিরক্ষা মন্ত্রণালয়
চাকরির ধরন: সরাসরি নিয়োগ
১. পদের নাম: সচিব
পদসংখ্যা: ৪
বেতন: ৮৬,০০০-১,৩৯,৭০০ টাকা
গ্রেড: ৫
বয়সসীমা: সর্বোচ্চ ৫৩ বছর
আবেদনের যোগ্যতা
সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে।
প্রার্থীর সশস্ত্র বাহিনী থেকে অবসর গ্রহণের সর্বশেষ তারিখ (এসওএস) ২২ ফেব্রুয়ারি ২০২৭ হতে হবে।
আরও পড়ুন: ১১ পদে ৮১ জনকে চাকরি দেবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
তবে নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এ পদে আবেদন করতে পারবেন না।
আবেদন শুরু: ১৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদন শেষ: ১৭ ডিসেম্বর ২০২৬ বিকাল, ৫টা
আবেদন ফি: ২২৩ টাকা, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৬ টাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
২. পদের নাম: ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার
পদসংখ্যা: ২
বেতন: ২৫,০০০-৬০,৫০০ টাকা
গ্রেড: ১১
বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা
সশস্ত্র বাহিনীতে ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিও বা সমপদমর্যাদার কর্মকর্তা হতে হবে।
তবে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না।
আবেদন শুরু: ১ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
আরও পড়ুন: ১৫৫ জনকে চাকরি দেবে জাতীয় সংসদ সচিবালয়
আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর ২০২৬, বিকাল ৫টা
আবেদন ফি: ১৬৮ টাকা, তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫৬ টাকা।
নির্দেশনা
প্রার্থীর সশস্ত্র বাহিনী থেকে অবসর গ্রহণের সর্বশেষ তারিখ (এসওএস) ১ জানুয়ারি ২০২৭ হতে হবে।
সশস্ত্র বাহিনী থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আবেদন করতে পারবেন না।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ