চাকরি ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পিএম
চ্যানেল 24 ‘ব্রডকাস্ট জার্নালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এন্টারটেইনমেন্ট অ্যান্ড লাইফস্টাইল ডেস্কে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: চ্যানেল 24
পদের নাম: ব্রডকাস্ট জার্নালিস্ট
বিভাগ: এন্টারটেইনমেন্ট অ্যান্ড লাইফস্টাইল ডেস্ক
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।
কম্পিউটার পরিচালনা, এমএস অফিস, ই-মেইল ও ইন্টারনেট ব্রাউজিংয়ে দক্ষতা।
সংবাদ ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে ভালো ধারণা।
দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
সংবাদ সংগ্রহে নির্ভুলতা বজায় রাখতে হবে।
শিফট অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
কাজের চাপ সামলানোর সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: সাব-এডিটর ও রিপোর্টার নিয়োগ দেবে দৈনিক বণিক বার্তা
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: ই-মেইল/সরাসরি
ই-মেইল ঠিকানা: [entertainment24@channel24bd.tv]
আবেদনের ঠিকানা: ৩৮৭ (দক্ষিণ), তেজগাঁও বা/এ, ঢাকা-১২০৮।
এএ