চাকরি ডেস্ক
১২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিজিটিটিসি)। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে মোট ৫টি ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ ৪ মাস। আগ্রহীরা ১০ ডিসেম্বরের মধ্যে অনলাইন থেকে ফরম ডাউনলোড করে সেটি পূরণ করে নির্ধারিত ঠিকানায় আবেদন করতে পারবেন।
প্রশিক্ষণের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিজিটিটিসি)
আসন সংখ্যা: নির্ধারিত নয়
১. প্রশিক্ষণের নাম: গ্রাফিক অ্যান্ড ইউ আই ডিজাইন
২. প্রশিক্ষণের নাম: অ্যাডভান্স সুইং মেশিন অপারেশন
৩. প্রশিক্ষণের নাম: অ্যাডভান্স ওয়েল্ডিং
৪. প্রশিক্ষণের নাম: অ্যাডভান্স অটোমেকানিক্স
৫. প্রশিক্ষণের নাম: এইচ.ভি.এ.সি (সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্ট)
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি থেকে এসএসসি পাস (কোর্সভেদে )
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৪৫ বছর
কোর্সের মেয়াদ: ৪ মাস (জানুয়ারি-এপ্রিল ২০২৭)
ভর্তি পরীক্ষা: ১৪ ডিসেম্বর ২০২৬
ক্লাস শুরু: ৩ জানুয়ারি ২০২৭
আরও পড়ুন: ঢাকায় কানাডা হাইকমিশনে চাকরি, লাগবে স্নাতক
কোর্স ফি: বিনামূল্যে
অন্যান্য সুবিধা
প্রশিক্ষণ চলাকালীন দৈনিক হাজিরার ভিত্তিতে যাতায়াত ও টিফিন ভাতা
কোর্স শেষে দেশ-বিদেশে চাকরির ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে।
আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪টা
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ