চাকরি ডেস্ক
১১ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আফটার সেলস সার্ভিস (লিফট) বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেকনিশিয়ান পদে এই নিয়োগ হবে। ১০ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: টেকনিশিয়ান
বিভাগ: আফটার সেলস সার্ভিস (লিফট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা: লিফটের যেকোনো টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য চাহিদা অনুযায়ী (অন-কল ভিত্তিতে) প্রজেক্টে উপস্থিত হয়ে সার্ভিস প্রদানে দক্ষতা।
অভিজ্ঞতা: ১-৩ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ১৮-৩০ বছর
আরও পড়ুন: সিস্টেম ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে নগদ
চাকরির ধরন: বেসরকারি, স্থায়ী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, ভ্রমণ ভাতা, মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস, মোবাইল বিল, কর্মক্ষমতাভিত্তিক বোনাস (পারফরম্যান্স বোনাস), প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক বেতন পর্যালোচনা।
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১০ ডিসেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ