চাকরি ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ এএম
নগদ লিমিটেড ডাটাবেজ ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী লিড ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই সিএসই/আইটি/ইইই বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি/এমএসসি ডিগ্রিধারী হতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। ৮ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: সহকারী লিড ইঞ্জিনিয়ার
বিভাগ: ডাটাবেজ ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: সিএসই/আইটি/ইইই বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে বিএসসি/এমএসসি
অন্যান্য যোগ্যতা: এন্টারপ্রাইজ প্রোডাকশন এনভায়রনমেন্টে এবং আনুষ্ঠানিক ইনসিডেন্ট/চেঞ্জ ম্যানেজমেন্টের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি দেবে বিকাশ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ