চাকরি ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ এএম
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি রিলেশনশিপ লিড পদে এই নিয়োগ হবে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। এই পদে ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতদের মাসে ৪০ থেকে ৫৫ হাজার টাকা বেতনসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ২০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: উপায় (ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড)
পদের নাম: ট্রেইনি রিলেশনশিপ লিড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা
নতুন রিটেইল এজেন্টদের যুক্ত করা।
ডিস্ট্রিবিউশন হাউসের কার্যক্রম পর্যবেক্ষণ করা।
গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১-৩ বছর, তবে ফ্রেশারদেরও সুযোগ রয়েছে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৫-৩৫ বছর
আরও পড়ুন: চাকরি দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন করতে পারবেন যারা
চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক
বেতন: ৪০,০০০-৫৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: টিএ/ডিএ, মোবাইল বিল ভাতা, ইন্টারনেট বিল ভাতা।
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২০ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ