চাকরি ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম
কারিতাস এনজিও ক্রেডিট অফিসার (সিএমএফপি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমান পাস হতে হবে। তবে স্নাতক ডিগ্রিধারী হলে অগ্রাধিকার দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। ২ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কারিতাস সিলেট অঞ্চল
পদের নাম: ক্রেডিট অফিসার (সিএমএফপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস, স্নাতকদের অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা: মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২২-৩৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ২০,০০০ (শিক্ষানবীশকালে)
আরও পড়ুন: চুক্তিভিত্তিক নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, থাকছে যেসব সুবিধা
অন্যান্য সুবিধা: চাকরি স্থায়ী হলে পিএফ, গ্র্যাচুইটি, ইন্সুরেন্স স্কীম, হেলথ কেয়ার স্কীম ও বছরে দুটি উৎসব ভাতা, চাকরি বিধিমালা অনুযায়ী ছুটি প্রাপ্তি সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
কর্মস্থল: হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ