Dhaka Mail Logo

চাকরি

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি, বেতন  ৭৫,০০০

চাকরি ডেস্ক

০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

ইসলামিক রিলিফ বাংলাদেশ হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার পদে এই নিয়োগ হবে। ৪ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসে ৭৫ হাজার ১৮৯ টাকা বেতন দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইসলামিক রিলিফ বাংলাদেশ

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রটেকশন অ্যান্ড ইনক্লুশন অফিসার

বিভাগ: হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস রেসপন্স

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: আইন (এলএলবি), নৃবিজ্ঞান, জেন্ডার স্টাডিজ, সমাজবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন, সমাজকর্ম বা অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এনজিও, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: অন্তত ২৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: স্নাতক পাসেই আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার 

বেতন: ৭৫,১৮৯ টাকা 

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা (Per-diem), বিমা সুবিধা (আইপিডি, ওপিডি, জীবন বিমা, ডিবি, সিআইবি) এবং ছুটি (বার্ষিক, নৈমিত্তিক, অসুস্থতাজনিত, টিওআইএল/সিটিও, মাতৃত্বকালীন, পিতৃত্বকালীন) ইত্যাদি ছাড়া অন্য কোনো সুবিধা প্রাপ্য হবে না।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ০৯ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ