নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণের পর এবার ছাপা পত্রিকা প্রকাশ করতে যাচ্ছে এশিয়া পোস্ট। এ জন্য ছয় বিভাগে ৬২ জন জনবল নিয়োগ দেবে গণমাধ্যমটি। বুধবার এশিয়া পোস্টের ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রিপোর্টিং বিভাগ
রিপোর্টিং বিভাগে সিনিয়র রিপোর্টার, স্টাফ রিপোর্টার ও জুনিয়র রিপোর্টার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সিনিয়র রিপোর্টার ৫ জন, স্টাফ রিপোর্টার ১৫ জন এবং জুনিয়র রিপোর্টার ৫ জন। সিনিয়র রিপোর্টার পদে রাজনীতি, বাণিজ্য, অপরাধ, দুদক, এনবিআর ও সচিবালয়সহ বিভিন্ন বিটে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। স্টাফ রিপোর্টার পদে ৫ থেকে ৭ বছর এবং জুনিয়র রিপোর্টার পদে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
সম্পাদনা বিভাগ
সম্পাদনা বিভাগে চার পদে ১৮ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কপি এডিটর ২ জন, সিনিয়র সাব-এডিটর ৪ জন, সাব-এডিটর ৭ জন এবং সম্পাদনা সহকারী ৫ জন। কপি এডিটর পদে ৭ থেকে ১০ বছর, সিনিয়র সাব-এডিটর পদে ৫ বছর, সাব-এডিটর পদে ৩ বছর এবং সম্পাদনা সহকারী পদে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
গ্রাফিক্স বিভাগ
গ্রাফিক্স বিভাগে দুই পদে ৬ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে হেড অব গ্রাফিক্স পদে একজন এবং সিনিয়র গ্রাফিক্স ডিজাইনার বা গ্রাফিক্স ডিজাইনার পদে ৫ জন নেওয়া হবে। হেড অব গ্রাফিক্স পদে প্রিন্ট পত্রিকার গ্রাফিক্স বিভাগে ৫ থেকে ১০ বছর এবং ডিজাইনার পদে ৩ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মার্কেটিং ও সেলস বিভাগ
মার্কেটিং বা সেলস বিভাগে জেনারেল ম্যানেজার, মার্কেটিং পদে একজন এবং মার্কেটিং এক্সিকিউটিভ পদে ৫ জন নিয়োগ দেওয়া হবে। জেনারেল ম্যানেজার পদে ৭ থেকে ১০ বছর এবং মার্কেটিং এক্সিকিউটিভ পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
সার্কুলেশন বিভাগ
সার্কুলেশন বিভাগে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন সার্কুলেশন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে।
গবেষণা বিভাগ
গবেষণা বিভাগে একজন হেড অব রিসার্চ এবং পাঁচজন রিসার্চ এক্সিকিউটিভ নিয়োগ দেওয়া হবে। হেড অব রিসার্চ পদে ৭ থেকে ১০ বছর এবং রিসার্চ এক্সিকিউটিভ পদে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব পদের জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর। যোগ্যতা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। এ ক্ষেত্রে ওয়েজ বোর্ড প্রযোজ্য হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে এশিয়া পোস্টের ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের লিংক: https://www.asia-post.com/job-application
এআর