চাকরি ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পিএম
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই) ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। দুই ব্যাচে মোট ১২ জনকে সুযোগ দেওয়া হবে। ২০২৭ সালের জানুয়ারি-মার্চ এবং এপ্রিল-জুন মেয়াদে দুই ব্যাচে এ ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালিত হবে। স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসে ১০ হাজার টাকা ভাতা এবং ইন্টার্নশিপ শেষে সনদ দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই), পানি সম্পদ মন্ত্রণালয়
আসনসংখ্যা: ১২ (দুই ব্যাচে)
প্রথম ব্যাচের মেয়াদ: জানুয়ারি-মার্চ ২০২৭
দ্বিতীয় ব্যাচের মেয়াদ: এপ্রিল-জুন ২০২৭
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্জনের দুই বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন
বিষয়: পুরকৌশল, যন্ত্রকৌশল, পানি সম্পদ কৌশল, রিভার ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলিক্স, হাইড্রোলজি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, গণিত, ফলিত গণিত, তড়িৎ কৌশল, কৃষি প্রকৌশল, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান, রসায়ন, প্রায়োগিক রসায়ন, কেমি কৌশল, সমুদ্রবিজ্ঞান, ভূগোল, ভূতত্ত্ব, পরিবেশ বিজ্ঞান ও ক্লাইমেট চেঞ্জ। এ ছাড়া সমজাতীয় বা সমপর্যায়ের বিষয়ে ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: ৬ বিভাগে ১৫ প্রভাষক নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
ভাতা: ১০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: ইন্টার্নশিপ সম্পন্ন করার পর প্রত্যেককে সনদ প্রদান করা হবে
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৬ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ