চাকরি ডেস্ক
০৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৬ বিভাগে ১৫ প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে ১১টি স্থায়ী এবং ৪ টি অস্থায়ী পদ। পদভেদে বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা। পদগুলোতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিভাগ: ৬
পদসংখ্যা: ১৫
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: সরকারি, স্থায়ী/অস্থায়ী
বেতন: ৪৪,০০০- ১,০৫,৯০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের যোগ্যতা: পদভেদে ভিন্ন
আবেদন যেভাবে: অনলাইন
আরও পড়ুন:
আবেদন ফি: ৬০০ টাকা
আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১২টা
নির্দেশনা
অনলাইনে আবেদন ফরম পূরণ ও পেমেন্ট রসিদ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।
পাঁচ সেট আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাঠাতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ