Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাক এনজিওতে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ এএম

ব্র্যাক এনজিও সেলাই মেশিন অপারেটর বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ডিগ্রিধারী হতে হবে। তবে কর্মশালা বা ওয়ার্কশপ পরিবেশে তরুণদের প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ট্রেইনার

বিভাগ: সেলাই মেশিন অপারেটর

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং

অন্যান্য যোগ্যতা: কর্মশালা বা ওয়ার্কশপ পরিবেশে তরুণদের প্রশিক্ষণ প্রদানের অভিজ্ঞতাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: আদ-দ্বীন ফার্মায় চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

কর্মস্থল: মীরসরাই, চট্টগ্রাম

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১১ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ