Dhaka Mail Logo

চাকরি

চাকরি দেবে আজকের পত্রিকা, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

০২ নভেম্বর ২০২৬, ০২:১২ পিএম

আজকের পত্রিকা তাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসইও এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞ হতে হবে। এছাড়া, গুগল অ্যানালিটিক্স. সার্চ কনসোল, এএইচরেফস, সেমরাশসহ বিভিন্ন এসইও টুলস ব্যবহারে দক্ষ হতে হবে। আগ্রহীরা ৭ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Picture

প্রতিষ্ঠানের নাম: আজকের পত্রিকা

পদের নাম: এসইও এক্সিকিউটিভ

বিভাগ: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া

দায়িত্বসমূহ

ওয়েবসাইটের অর্গানিক ট্রাফিক, কি-ওয়ার্ড র‍্যাঙ্কিং, ক্লিক-থ্রু রেট ও সার্চ ভিজিবিলিটি বৃদ্ধিতে কাজ করা।

ওয়েবসাইটের ক্রলিং, ইনডেক্সিং, সাইটম্যাপ, রোবটস ডট টেক্সট, ক্যানোনিক্যাল, রিডাইরেকশনসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয় পর্যবেক্ষণ ও উন্নয়নে কাজ করা।

নিউজ কনটেন্ট অপটিমাইজেশন করা।

নিয়মিত এসইআরপি ও কম্পিটিটর অ্যানালিসিস করে নতুন কনটেন্ট ও র‍্যাঙ্কিংয়ের সুযোগ তৈরি করা।

প্রাসঙ্গিক কনটেন্টের মধ্যে ইন্টারনাল লিংকিং তৈরি করা।

গুগল অ্যানালিটিক্স ও গুগল সার্চ কনসোলের ডেটা বিশ্লেষণ করে এসইও পারফরম্যান্স পর্যবেক্ষণ ও মাসিক প্রতিবেদন প্রস্তুত করা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

অন্যান্য যোগ্যতা

কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক জ্ঞান থাকতে হবে।

গুগল অ্যানালিটিক্স. গুগল সার্চ কনসোল, গুগল ট্রেন্ডস ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

এএইচরেফ. সেমরাশ, স্ক্রিনিং ফ্রগ এসইও ট্যুলম ব্যবহারের অভিজ্ঞতা থাকতে হবে।

নতুন এসইও কৌশল ও প্রযুক্তি শেখার এবং তা কার্যকরভাবে প্রয়োগ করার আগ্রহ থাকতে হবে।

অনপেজ অপটিমাইজেশনে দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: ট্রেইনি নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে ডিবিসি

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: বনশ্রী, রামপুরা, ঢাকা

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [career@ajkerpatrika.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ৭ নভেম্বর ২০২৬

এএ