Dhaka Mail Logo

চাকরি

ট্রেইনি নিউজ প্রেজেন্টার নিয়োগ দেবে ডিবিসি

চাকরি ডেস্ক

০২ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

ডিবিসি নিউজ ট্রেইনি নিউজ প্রেজেন্টার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্নাতক ডিগ্রিধারী এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীর অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ, স্পষ্ট উচ্চারণ, ক্যামেরার সামনে সাবলীল, এবং সমসাময়িক বিষয়াবলি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আগ্রহীরা ৫ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Picture

প্রতিষ্ঠানের নাম: ডিবিসি

পদের নাম: ট্রেইনি নিউজ প্রেজেন্টার

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

স্মার্ট, মার্জিত এবং ক্যামেরার সামনে সাবলীল হতে হবে।

বাংলা ও ইংরেজি উভয় ভাষায় চমৎকার দক্ষতা।

স্পষ্ট উচ্চারণ, ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী উপস্থিতি, কণ্ঠের সঠিক ওঠানামা এবং পেশাদার গ্রুমিং থাকতে হবে।

শেখার আগ্রহ থাকতে হবে।

কম সময়ে চাপের মধ্যে মধ্যে সংবাদের সঠিক খসড়া তৈরিতে সক্ষমতা।

সমসাময়িক বিষয়াবলি, রাজনীতি এবং মিডিয়া আইন সম্পর্কে ভালো জ্ঞান।

টেলিপ্রম্পটার এবং অন্যান্য সংশ্লিষ্ট সম্প্রচার পরিবেশনা টুল ব্যবহারে পারদর্শিতা।ৎ

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: আজকের পত্রিকায় চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [hr@dbcnews.tv]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম (Trainee News Presenter) উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ৫ নভেম্বর ২০২৬

এএ