চাকরি ডেস্ক
০২ নভেম্বর ২০২৬, ১০:২১ এএম
আকিজ বশির গ্রুপ তাদের ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্টিংয়ে বি.কম অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং/অ্যাকাউন্টিংয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তরা মাসে ৭০ হাজার টাকা বেতন পাবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বি.কম অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং ও ট্রেজারি-সংক্রান্ত সকল কার্যক্রমে সহায়তায় দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫-৮ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ২৫-৪০ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: চাকরি দেবে এসিআই মোটরস, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি
বেতন: ৪৫,০০০-৭০,০০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: বনানী, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ