Dhaka Mail Logo

চাকরি

চাকরি দেবে আড়ং, পাবেন বিমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

চাকরি ডেস্ক

০২ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম

আড়ং তাদের ড্রাফটিং বিভাগে অ্যাসোসিয়েট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে গ্রাফিক্স ডিজাইনে হলে অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিতদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আড়ং

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার

বিভাগ: ড্রাফটিং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (গ্রাফিক্স ডিজাইনে হলে অগ্রাধিকার দেওয়া হবে)

অন্যান্য যোগ্যতা: গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
 
বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: ফ্রেশারদের পার্ট টাইম চাকরি দেবে ব্র্যাক, লাগবে স্নাতক

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

আবেদনের সময়সীমা: ৮ নভেম্বর ২০২৬

এএ