চাকরি ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
মধুমতি ব্যাংক পিএলসি টেলার/হেড টেলার: এও (ক্যাশ)-এসও (ক্যাশ) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা সমমানের ডিগ্রিধারী এবং কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা ১৭ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে চাকরিতে বিরতি রয়েছে অথবা নতুন প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মধুমতি ব্যাংক পিএলসি
পদের নাম: টেলার/হেড টেলার: এও (ক্যাশ)-এসও (ক্যাশ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
অন্যান্য যোগ্যতা
এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টসহ বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ।
ক্যাশ ম্যানেজমেন্ট, ক্যাশ হ্যান্ডলিং, ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, পেটি ক্যাশ ম্যানেজমেন্ট এবং নগদ অর্থ ও তহবিল ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
গ্রাহকসেবায় মনোযোগী হতে হবে।
দায়িত্বশীল ও পেশাজীবন নিয়ে সচেতন।
ইতিবাচক মনোভাব ও নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: চাকরি দেবে ন্যাশনাল ব্যাংক, আবেদন করতে পারবেন যারা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৭ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ