Dhaka Mail Logo

চাকরি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে চাকরি, লাগবে যেসব যোগ্যতা

চাকরি ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পিএম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ বিভাগে কোঅর্ডিনেটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা, উন্নয়ন সংস্থায় কমপক্ষে ১০ থেকে ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: কোঅর্ডিনেটর

বিভাগ: অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ (এএ টিডব্লিউজি) (জাতীয়)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থা, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ১০-১২ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, চুক্তিভিত্তিক

আরও পড়ুন: ফ্রেশারদের পার্ট টাইম চাকরি দেবে ব্র্যাক, লাগবে স্নাতক

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা 

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৫ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ