Dhaka Mail Logo

চাকরি

ফ্রেশারদের পার্ট টাইম চাকরি দেবে ব্র্যাক, লাগবে স্নাতক

চাকরি ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম

ব্র্যাক এন্টারপ্রাইজ তাদের এইচআর সাপোর্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পার্ট টাইম ভিত্তিতে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে লাগবে না অভিজ্ঞতা। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ

পদের নাম: এইচআর সাপোর্ট

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস (এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট)-এ ভালো জ্ঞান। ফাইল স্ক্যানিং ও নথিপত্র ব্যবস্থাপনার দক্ষতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: বেসরকারি, পার্ট টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর

আরও পড়ুন: স্নাতক পাসেই সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক

কর্মস্থল: গুলশান, ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ