চাকরি ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পিএম
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের (এমটিপি) আওতায় এই নিয়োগ হবে। প্রশিক্ষণ চলাকালীন মাসে ৮৩ হাজার টাকা বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি) পদে নিয়োগের পর বেতন হবে ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, সিজিপিএ কমপক্ষে ৪-এর মধ্যে ৩ থাকতে হবে।
এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে কমপক্ষে ৪ থাকতে হবে।
ও-লেভেল ও এ-লেভেলের সমমানের ফলাফল রয়েছে এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা: বয়স ৩২ বছর, ১৮ নভেম্বর ২০২৬ তারিখে
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ৮৩,০০০ টাকা (প্রশিক্ষণকালীন), জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (জেএভিপি) পদে নিয়োগদের পর ১,১৫,৫০০ টাকা
অন্যান্য সুবিধা
নির্বাচিতদের এক বছরব্যাপী সমন্বিত প্রশিক্ষণ ও বিভিন্ন বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে।
আরও পড়ুন: অ্যানালিস্ট নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, লাগবে যেসব যোগ্যতা
প্রশিক্ষণ শেষে জেএভিপি পদে নিয়োগের পাশাপাশি প্রযোজ্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
প্রতিষ্ঠানটি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়।
নারী ও বিভিন্ন পটভূমির প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
কর্মস্থল: যেকোনো স্থান
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৮ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ