Dhaka Mail Logo

চাকরি

স্নাতক পাসেই চাকরি দেবে প্রাণ গ্রুপ, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও ভাতা

চাকরি ডেস্ক

২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম

প্রাণ গ্রুপ প্রোডাক্ট সেফটি অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ২৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস দেওয়া হবে।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ

পদের নাম: প্রোডাক্ট সেফটি অফিসার

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কাপড়, রং, প্রিন্ট, ট্রিম এবং আনুষাঙ্গিক সামগ্রীতে সীমাবদ্ধ রাসায়নিক ও ঝুঁকিপূর্ণ পদার্থের ব্যবহার পর্যবেক্ষণে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৪-৭ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ২৫-৪০ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার গ্রুপ, এইচএসসি পাসেই আবেদন

বেতন: ২০,০০০-৩০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস

কর্মস্থল: আশুলিয়া, ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ