চাকরি ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম
স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং দেশের যেকোনো স্থানে কাজ ও ভ্রমণের মানসিকতা থাকতে হবে। আগ্রহীদের ৬ নভেম্বর সকাল সাড়ে ৮ টার মধ্যে উল্লেখিত ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।
বিক্রয় লক্ষ্য অর্জন করা।
পরিবেশকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক পাস হতে হবে
অন্যান্য যোগ্যতা: দেশের যেকোনো স্থানে কাজ ও ভ্রমণের মানসিকতা থাকতে হবে
অভিজ্ঞতা: বিক্রয়ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: এইচএসসি পাসে চাকরি দেবে মিনিস্টার, থাকছে লাঞ্চ ও পারফরম্যান্স বোনাস
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে
কর্মস্থল: দেশের যেকোনো স্থান
আবেদন যেভাবে: সরাসরি
আবেদনের সময়সীমা: ৬ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ