Dhaka Mail Logo

চাকরি

চাকরি দেবে এনসিসি ব্যাংক

চাকরি ডেস্ক

২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) বিজনেস ডেভেলপমেন্ট অফিসার/ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)

বিভাগের নাম: পেরোল ব্যাংকিং

পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার/ম্যানেজার

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম/স্নাতকোত্তর অথবা স্নাতক

অভিজ্ঞতা: ২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে চাকরি, লাগবে স্নাতক

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

বয়সসীমা: নির্ধারিত নয়

আবেদন শুরু: ২৬ অক্টোবর ২০২৬

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৬

আবেদন যেভাবে: অনলাইন

কর্মস্থল: ঢাকা

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ