চাকরি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
জাতিসংঘের অধীনস্ত জাপানের ইউনাইটেড নেশনস ইউনির্ভাসিটি আন্তর্জাতিক শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীদের ছয় মাস মেয়াদি ইন্টার্নশিপ প্রোগ্রামের সুযোগ দিচ্ছে। জাতিসংঘের রেক্টর অফিসে আয়োজিত আন্তর্জাতিক এই প্রোগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রার্থীরা ১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন
ইন্টারশিপের নাম ও বিবরণ
ইন্টার্নশিপের নাম: জুনিয়র ফেলোস ইন্টার্নশিপ
আসনসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
জুনিয়র ফেলোরা প্রশাসনিক গবেষণা ও প্রতিবেদন তৈরি, ইভেন্ট পরিকল্পনা ও সমন্বয় (অনলাইন ও সরাসরি), মিটিং সমন্বয়, সম্পাদকীয় সহায়তা, যোগাযোগ সংক্রান্ত কার্যক্রমে সহায়তার মতো রেক্টর অফিসের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করবেন।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অথবা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত অথবা আবেদনপত্র জমাদানের তারিখ থেকে দুই বছরের মধ্যে ডিগ্রি সম্পন্ন
অন্যান্য যোগ্যতা
বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন।
ভাষাগত দক্ষতা: ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তবে পূর্বের ডিগ্রি ইংরেজি মাধ্যমে বা মাতৃভাষা ইংরেজি হলে আইইএলটিএস বা টোয়েফল আবশ্যক নয়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস
ইন্টার্নশিপ শুরু: ১ মার্চ ২০২৭
ইন্টার্নশিপের সময়সীমা: ২৭ আগস্ট ২০২৭
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর
সুযোগ-সুবিধা
বিনা খরচে অফিস স্পেস ব্যবহারের সুযোগ।
মাসিক ভাতা প্রদান করা হবে, যা দিয়ে জাপানে বসবাস ও যাতায়াতের খরচ মেটানো সম্ভব।
আরও পড়ুন: ৬০০ জনকে ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে মেলবোর্ন ইউনিভার্সির্টি
অফিসের লাইব্রেরি ও জিম ব্যবহারের সুবিধা।
আন্তর্জাতিক পরিবেশে পেশাগত অভিজ্ঞতা অর্জন ও নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ।
অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন।
প্রতি মাসে ১ দশমিক ৫ দিন ছুটি। অফিশিয়াল ছুটির দিন ও সাপ্তাহিক ছুটি আলাদা থাকবে।
প্রয়োজনীয় কাগজপত্র: সিভি, কভার লেটার, আবেদন ফরম, ফান্ডিং ফরম, দুটি সুপারিশপত্র ও ফরম, ভাষাদক্ষতার প্রমাণপত্র (যদি প্রযোজ্য হয়)।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ