চাকরি ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১০:১৩ এএম
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২২ পদে ৩৯৩ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদভেদে অষ্টম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। ৮ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে, চলবে ৮ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
পদসংখ্যা: ৩৯৩
ক্যাটাগরি: ২২
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি, এসএসসি, স্নাতক, স্নাতকোত্তর (পদভেদে)
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩২ বছর, ৮ ডিসেম্বর ২০২৬ তারিখে
তবে ৬নং পদের জন্য সর্বোচ্চ ৪০ এবং ৮ নং পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
চাকরির ধরন: সরকারি, অস্থায়ী
কর্মস্থল: চট্টগ্রাম
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি
১-৩ নং পদের জন্য ২০০ টাকা।
৪-৬ নং পদের জন্য ১৫০ টাকা।
৭-১৭ নং পদের জন্য ১০০ টাকা।
১৮-২২ নং পদের জন্য ৫০ টাকা।
আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের সময়সীমা: ৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২টা
নির্দেশনা
আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
প্রার্থীদের অনলাইনে আবেদনের প্রিন্ট কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ