Dhaka Mail Logo

চাকরি

৬০০ জনকে ফুল-ফান্ডেড স্কলারশিপ দেবে মেলবোর্ন ইউনিভার্সির্টি

চাকরি ডেস্ক

২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ বিনা খরচে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে। গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় মোট ৬০০ জনকে এই সুযোগ দেওয়া হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা জন্য এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬।

মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম এবং ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ১৮৫৩ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত।

স্কলারশিপের নাম ও বিবরণ

স্কলারশিপের নাম: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ

আসনসংখ্যা: ৬০০

সুযোগ-সুবিধা

সম্পূর্ণ টিউশন ফি প্রদান। 

প্রতি বছর আবাসন ভাতা ৩৯,৫০০ অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৭২ হাজার ৪৮৩ টাকা।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ ডলার প্রদান।

স্বাস্থ্যবিমা প্রদান।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে।

স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে।

একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

আরও পড়ুন: সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ

ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

সকল জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত।

আবেদন প্রক্রিয়া

আবেদনকারী যদি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তবে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।

আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ