চাকরি ডেস্ক
২৪ অক্টোবর ২০২৬, ১২:২৩ পিএম
বৈশাখী টেলিভিশন জরুরি ভিত্তিতে মোজো রিপোর্টার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন ও ডিজিটাল বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং মোবাইল জার্নালিজম বা রিপোর্টিংয়ে অভিজ্ঞ হতে হবে। এই পদে অভিজ্ঞদের পাশাপাশি নতুনরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বৈশাখী টিভি
পদের নাম: মোজো রিপোর্টার (অনলাইন ও ডিজিটাল)
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহ ও রিপোর্ট তৈরি করা।
মোবাইল ফোন দিয়ে ভিডিও ধারণ, লাইভ, অ্যাজ লাইভ ও সাক্ষাৎকার নেওয়া।
দ্রুত সংবাদ সংগ্রহ করে অনলাইন এবং ডিজিটাল প্লাটফর্মের জন্য কনটেন্ট তৈরি করা।
ব্রেকিং নিউজ ও গুরুত্বপূর্ণ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে কাজ করা।
সোশাল মিডিয়া উপযোগী শর্টস ভিডিও/নিউজ কনটেন্ট তৈরি করা।
তথ্য যাচাই করে নির্ভুল ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করা।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ১-৩ বছর, নতুনরাও আবেদন করতে পারবেন
অন্যান্য যোগ্যতা
স্মার্টফোনে প্রফেশনাল ভিডিও শুটিং, লাইভ স্ট্রিমিং এবং মোবাইল ভিডিও এডিটিং অ্যাপে দক্ষতা।
সমসাময়িক সংবাদ, সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রেন্ড এবং কমিউনিটি গাইডলাইন সম্পর্কে স্পষ্ট ধারণা।
যেকোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে মাঠে কাজ করার এবং দ্রুত নিউজ ডেলিভারি করার মানসিকতা।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: প্রধান কার্যালয়, বৈশাখী টেলিভিশন, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ