চাকরি ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কমিউনিকেশনস স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই গণযোগাযোগ ও সাংবাদিকতা, জনসংযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, মানবিক অধ্যয়ন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় দক্ষতা থাকতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম: কমিউনিকেশনস স্পেশালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, জনসংযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়ন অধ্যয়ন, মানবিক অধ্যয়ন বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলা উভয় ভাষায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে
আরও পড়ুন: আয়েশা আবেদ ফাউন্ডেশনে চাকরি, পাবেন বিমা ও প্রভিডেন্ট ফান্ড
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: কক্সবাজার
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৮ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ