চাকরি ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম
চ্যানেল ওয়ান তাদের ডিজিটাল বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা সিটি রিপোর্টার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এবং মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। আগ্রহীরা ২৫ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: চ্যানেল ওয়ান
পদের নাম: ঢাকা সিটি রিপোর্টার
বিভাগ: ডিজিটাল
পদসংখ্যা: নির্ধারিত নয়
আবেদনের যোগ্যতা
শুদ্ধ বাংলা উচ্চারণ ও সাবলীল, স্মার্ট বাচনভঙ্গি থাকতে হবে।
লাইভ রিপোর্টিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
মানসম্মত ও স্বচ্ছ ভিডিও ফুটেজ দ্রুত পাঠানোর দক্ষতা থাকতে হবে।
স্টোরিটেলিং ও সংবাদ প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে।
ডিজিটাল কনটেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে।
মোটরসাইকেল থাকা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর
আরও পড়ুন: ৪ পদে সাংবাদিক নিয়োগ দেবে ঢাকা টাইমস
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [channelone.career@gmail.com]
আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
এএ