Dhaka Mail Logo

চাকরি

স্নাতক পাসেই চাকরি দেবে ব্র্যাক, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

চাকরি ডেস্ক

১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

ব্র্যাক এনজিও তাদের ব্র্যাক লার্নিং সেন্টারে (বিএলসি) অ্যাসোসিয়েট অফিসার, ফ্রন্ট ডেক্স পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্বকালীন/পিতৃত্বকালীন ছুটি, সার্ভিস চার্জসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ২৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্র্যাক

প্রোগাম: ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি)

পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার, ফ্রন্ট ডেক্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

গ্রাহক সেবা ব্যবস্থাপনা এবং অতিথি সম্পর্কের ভালো ধারণা।

আতিথেয়তা ব্যবস্থাপনা এবং অতিথি সেবা মান সংক্রান্ত জ্ঞান প্রয়োগের দক্ষতা।

মৌলিক কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং প্রাসঙ্গিক সফটওয়্যারে দক্ষতা।

চমৎকার আন্তঃব্যক্তিগত যোগাযোগ, মৌখিক এবং লিখিত যোগাযোগের দক্ষতা।

কার্যকর টিমওয়ার্ক এবং সহযোগিতামূলক কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: চাকরি দেবে সাজেদা ফাউন্ডেশন, লাগবে যেসব যোগ্যতা

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম 

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্বকালীন/পিতৃত্বকালীন ছুটি, সার্ভিস চার্জসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

কর্মস্থল: ফিল্ড অফিস

আবেদন শুরু: ১৭ অক্টোবর ২০২৬

আবেদনের সময়সীমা: ২৭ অক্টোবর ২০২৬

সতর্কতা: ব্র্যাক নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই কোনো প্রকার ফি বা টাকা গ্রহণ করে না।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ