Dhaka Mail Logo

চাকরি

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নিয়োগ, আবেদন ফি ২২৩

চাকরি ডেস্ক

১৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ৩ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৯ অক্টোবর। ১৮ থেকে ৩২ বছর বয়সী নারী ও পুরুষ অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)

পদসংখ্যা:  ৩

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ১৮-৩২ বছর, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে

চাকরির ধরন: বেসরকারি, স্থায়ী

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন ফি

১-৩ নং পদের জন্য ২২৩ টাকা

আরও পড়ুন: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ইন্টার্নশিপ, মাসে ভাতা ১০,০০০

আবেদনের সময়সীমা: ২৯ অক্টোবর ২০২৬, ১১টা ৫৯ মিনিট

নির্দেশনা

আবেদন ফি অফেরতযোগ্য হিসেবে পাঠাতে হবে।

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি এবং ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন করতে ও বিস্তারিত দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ