চাকরি ডেস্ক
১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ইন্টার্ন নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২৬-২০২৭ অর্থবছরে ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের জন্য ১০ জনকে সুযোগ দেবে। আগ্রহীরা ২৯ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসে ১০ হাজার টাকা ভাতসহ সনদ প্রদান করা হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
পদের নাম: ইন্টার্ন
পদসংখ্যা: ১০
মাসিক ভাতা: ১০,০০০ টাকা
আবেদনের যোগ্যতা
পরিবেশ বিজ্ঞান, ফরেস্ট্রি, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, মৃত্তিকাবিজ্ঞান, কৃষি, ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর ও অঞ্চল পরিকল্পনা, ডেভেলপমেন্ট স্টাডিজ, জলবায়ু ও জীববৈচিত্র্য বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি
সর্বশেষ পরীক্ষায় সিজিপিএ ৪ এর মধ্যে ৩ দশমিক ২৫ থাকতে হবে।
স্নাতক/স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি অর্জনের ২ বছরের মধ্যে আবেদন করতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
আরও পড়ুন: সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৯ অক্টোবর ২০২৬
আবেদনের অযোগ্যতা:
পূর্বে ইন্টার্নশিপ করলে পুনরায় আবেদন করতে পারবেন না।
আবেদন করতে ও বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
এএ