Dhaka Mail Logo

চাকরি

ব্র্যাক ইউনিভার্সিটিতে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরি

চাকরি ডেস্ক

১৭ অক্টোবর ২০২৬, ১১:৩২ এএম

ব্র্যাক ইউনিভার্সিটি লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই বিএ/বিএসসি বা সমমানের ডিগ্রি এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে। ১৪ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ইউনিভার্সিটি

পদের নাম: লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট

বিভাগ: আয়েশা আবেদ লাইব্রেরি

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিএ/বিএসসি বা সমমানের ডিগ্রি এবং লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স

অন্যান্য যোগ্যতা: এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা।

অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার, তবে ফ্রেশারদেরও সুযোগ রয়েছে

চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা

আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি, থাকছে স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩১ অক্টোবর  ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ