চাকরি ডেস্ক
১৫ অক্টোবর ২০২৬, ১১:১৬ এএম
অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল-৩, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৪ থেকে ২০তম গ্রেডের ৫ পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এসব পদে চট্টগ্রাম ও রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। আগ্রহীদের অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রামের কর অঞ্চল-৩
পদের নাম: উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৩
ক্যাটাগরি: ৫
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩২ বছর, ১ অক্টোবর ২০২৬ তারিখে
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন ফি
১ থেকে ৪ নম্বর পদের জন্য ১০০ টাকা।
৫ নম্বর পদের জন্য ৫০ টাকা।
সব পদের ক্ষেত্রে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি সার্ভিস চার্জ ও ভ্যাটসহ মোট ৫৬ টাকা।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, আবেদন ফি ১০০
আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০টা
আবেদনের সময়সীমা: ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫টা
নির্দেশনা
বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র ও নীতিমালা অনুসরণ করা হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ