Dhaka Mail Logo

চাকরি

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ, আবেদন ফি ১০০

চাকরি ডেস্ক

১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম

ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ পদে ৮ জনকে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি

পদসংখ্যা: ৮

ক্যাটাগরি: ২

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি (পদভেদে)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

চাকরির ধরন: বেসরকারি, স্থায়ী

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানে নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগলিক এলাকা

আবেদন শুরু: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৮টা ৩০ মিনিট

আবেদনের সময়সীমা: ৫ নভেম্বর ২০২৬, বিকাল ৪টা

আবেদন যেভাবে: সরাসরি/ডাকযোগ

আরও পড়ুন: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ জনের চাকরি

আবেদন ফি: ১০০ টাকা 

আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, দক্ষিণ সহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া।

নির্দেশনা

জেনারেল ম্যানেজার, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।

নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ