Dhaka Mail Logo

চাকরি

চ্যানেল ওয়ানে মোজো রিপোর্টার নিয়োগ

চাকরি ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

চ্যানেল ওয়ান তাদের ডিজিটাল বিভাগে মোজো রিপোর্টার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাংবাদিকতা, গণযোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। আগ্রহীরা ২৫ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: চ্যানেল ওয়ান

পদের নাম: মোজো রিপোর্টার 

বিভাগ: ডিজিটাল বিভাগ

অন্যান্য যোগ্যতা

মোবাইল ফোনে ভিডিও ধারণ, সাক্ষাৎকার গ্রহণ ও স্টোরি কভার করার দক্ষতা।

ভিডিও স্ক্রিপ্ট লেখা ও ক্যামেরার সামনে উপস্থাপনায় আত্মবিশ্বাসী।

মোবাইলে ভিডিও এডিটিং অ্যাপ ব্যবহারের দক্ষ হতে হবে। 

দ্রুত সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই ও নির্ভুলভাবে উপস্থাপনের সক্ষমতা।

টিমওয়ার্ক, সময়নিষ্ঠা ও চাপের মধ্যে কাজ করার সক্ষমতা।

আরও পড়ুন: ২২ জেলায় প্রতিনিধি নিয়োগ দেবে এনপিবি নিউজ, এইচএসসি পাসেই আবেদন

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা, গণযোগাযোগ বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

আবেদন যেভাবে: ই-মেইল 

ই-মেইল ঠিকানা: [channelone.career@gmail.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬

এএ