Dhaka Mail Logo

চাকরি

৫ জেলায় প্রধান শিক্ষক নিয়োগ দেবে ব্র্যাক, স্নাতকোত্তর পাসে আবেদন

চাকরি ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম

ব্র্যাক এনজিও ৫ জেলায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বগুড়া, ফরিদপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ, পাবনার ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রধান শিক্ষক (ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়) 

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

প্রশাসনিক ও শিক্ষাদান পদ্ধতি বিষয়ক দক্ষতা। 

ইংরেজি ও বাংলায় (মৌখিক ও লিখিত) দক্ষতা।

কম্পিউটার ব্যবহারের প্রাথমিক জ্ঞান (এমএস অফিস, ইমেইল, ইন্টারনেট)।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩-৪ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাসেই ব্র্যাকে চাকরি, আছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

বেতন: প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: বগুড়া, ফরিদপুর, হবিগঞ্জ, ময়মনসিংহ, পাবনা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৯ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ