Dhaka Mail Logo

চাকরি

ইনডিপেনডেন্ট টেলিভিশনে ফ্রেশার সাংবাদিক নিয়োগ

চাকরি ডেস্ক

১৪ অক্টোবর ২০২৬, ১০:০৫ এএম

ইনডিপেনডেন্ট টেলিভিশন ডিজিটাল মিডিয়া বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইন্টার্ন পদে এই নিয়োগ হবে। এই পদে স্নাতক ডিগ্রিধারীরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীর কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে ভিডিও এডিটিংয়ে পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ২৩ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: ইনডিপেনডেন্ট টেলিভিশন

বিভাগ: ডিজিটাল মিডিয়া

পদের নাম: ইন্টার্ন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক

অন্যান্য যোগ্যতা: ভিডিও এডিটিংয়ে পারদর্শীদের অগ্রাধিকার

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: নারী ফটোগ্রাফার নিয়োগ দেবে রোকেয়া কালেক্টিভ

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [career@independent24.tv]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদনের সময়সীমা: ২৩ অক্টোবর ২০২৬

এএ