চাকরি ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পিএম
আস-সুন্নাহ ফাউন্ডেশন সিকিউরিটি গার্ড পদে ২৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অষ্টম শ্রেণি পাস পুরুষ প্রার্থীদের এই পদে আবেদনের আহ্বান জানানো হয়েছে। আগ্রহীরা ২৫ অক্টোবরের মধ্যে সরাসরি অথবা কুরিয়ারের আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসে ১০ হাজার টাকা বেতনের পাশাপাশি সম্পূর্ণ ফ্রি থাকা-খাওয়া, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাসসহ কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন
পদের নাম: সিকিউরিটি গার্ড
পদসংখ্যা: ২৫
দায়িত্বসমূহ
প্রার্থীকে অবশ্যই ধূমপানমুক্ত ও সুন্নাহসম্মত জীবনযাপনে আগ্রহী হতে হবে।
দায়িত্ব পালনে সতর্ক, সৎ, আমানতদার ও দায়িত্বশীল হতে হবে।
প্রতিষ্ঠানের প্রবেশপথ ও নির্ধারিত পোস্টের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হতে হবে।
ব্যক্তি, যানবাহন ও মালামাল প্রবেশ ও বাহির্গমনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রতিষ্ঠানের সম্পদ, যন্ত্রপাতি ও গুরুত্বপূর্ণ সামগ্রীর নিরাপত্তা ও যথাযথ হেফাজত নিশ্চিত করতে হবে।
সন্দেহজনক বিষয় বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
ডিউটির সময় কর্মস্থলে উপস্থিত থাকা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।
আরও পড়ুন: এইচএসসি পাসে ১৮০ ফ্রেশারকে চাকরি দেবে আড়ং
শিক্ষক-শিক্ষার্থী, প্রাতিষ্ঠানিক কর্মী ও দর্শনার্থীদের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস
অভিজ্ঞতা: ২ বছর
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: ২৫-৫০ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ১০,০০০ টাকা।
অন্যান্য সুবিধা: থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি, প্রভিডেন্ট ফান্ড, ২ ঈদে বোনাস ও কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট।
কর্মস্থল: যেকোনো জেলা
আবেদন যেভাবে: সরাসরি/কুরিয়ার
আবেদনের ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, প্লট-৬২, রোড-৩, ব্লক-এ, আফতাবনগর, ঢাকা-১২১২।
আবেদনের সময়সীমা: ২৫ অক্টোবর ২০২৬
এএ