Dhaka Mail Logo

চাকরি

দৈনিক বণিক বার্তায় ডেপুটি ম্যানেজার পদে চাকরি

চাকরি ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পিএম

দৈনিক বণিক বার্তা ডেপুটি ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই অ্যাকাউন্টস/ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ১৫ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: বণিক বার্তা

পদের নাম: ডেপুটি ম্যানেজার

বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স

পদসংখ্যা: নির্ধারিত নয়

দায়িত্বসমূহ

জেনারেল লেজার, রিসিভেবল, পেয়েবল, পে-রোল এবং স্থায়ী সম্পদসহ অ্যাকাউন্টস ও ফিন্যান্সের সমস্ত কার্যক্রম তদারকি করা।

সংবিধিবদ্ধ রিটার্ন (ট্যাক্স, ভ্যাট, উইথহোল্ডিং ট্যাক্স ইত্যাদি) যথাসময়ে জমা দেওয়া নিশ্চিত করা।

জ্ঞান আদান-প্রদান এবং পেশাগত উন্নয়ন উৎসাহিত করা।

স্বাধীনভাবে দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা।

অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অভ্যন্তরীণ নীতি ও নিয়ম মেনে চলা নিশ্চিত করা।

প্রতিষ্ঠানের অভ্যন্তরে সচেতনতার সংস্কৃতি গড়ে তোলা।

আরও পড়ুন: ৩ পদে সাংবাদিক নিয়োগ দেবে দৈনিক যুগান্তর

পে-রোল রক্ষণাবেক্ষণ করা।

জমা ও সংগ্রহের কাজ সম্পাদন করা।

পেটি ক্যাশ লেনদেন পরিচালনা ও ট্র্যাক করা।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করা।

শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান/অর্থনীতিতে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা

সিএ (সিসি)/ এএমএ আংশিক সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।

এনএএম ও ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড এবং পাওয়ারপয়েন্টে দক্ষতা।

সুদৃঢ় যোগাযোগ ও আর্থিক প্রতিবেদন তৈরিতে দক্ষতা।

বাজেটিং, কস্ট অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট রিপোর্টিং বিষয়ে জ্ঞান।

সুদৃঢ় বিশ্লেষণাত্মক, নেতৃত্বদান ও সমস্যা সমাধানের দক্ষতা।

আরও পড়ুন: বার্তা ও অনলাইন বিভাগে ৫ সাংবাদিক নিয়োগ দেবে আমার দেশ

ইংরেজি ও বাংলায় চমৎকার যোগাযোগ এবং প্রতিবেদন লেখার দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর, এর মধ্যে সুপারভাইজরি পদে অন্তত ৩ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [jobs@bonikbarta.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬

এএ