Dhaka Mail Logo

চাকরি

বার্তা ও অনলাইন বিভাগে ৫ সাংবাদিক নিয়োগ দেবে আমার দেশ

চাকরি ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

দৈনিক আমার দেশ তাদের বার্তা বিভাগ ও অনলাইন বিভাগের সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র সাব এডিটর এবং সাব এডিটর পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট পদে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে। আগ্রহীরা ১৭ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন। প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: আমার দেশ

১. পদের নাম: সিনিয়র সাব এডিটর

বিভাগ: বার্তা

পদসংখ্যা: ২

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ইংরেজি অনুবাদে দক্ষ এবং দ্রুততম সময়ে মানসম্মত সম্পাদনা জানতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর

২. পদের নাম: সাব এডিটর

বিভাগ: অনলাইন

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই ইংরেজি অনুবাদ জানতে হবে। থাকতে হবে দ্রুততম সময়ে ভালো সম্পাদনার সক্ষমতা।

অভিজ্ঞতা: কমপক্ষে পাঁচ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: পদে সাংবাদিক নিয়োগ দেবে দৈনিক যুগান্তর

বয়সসীমা: নির্ধারিত নয়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [jobs@dailyamardesh.com]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬

নির্দেশনা: সিভি যাচাই করে প্রাথমিকভাবে নির্বাচিতদের পরীক্ষা নেওয়া হতে পারে।

এএ