চাকরি ডেস্ক
১২ অক্টোবর ২০২৬, ১১:৩১ এএম
দৈনিক যুগান্তর তাদের মাল্টিমিডিয়া বিভাগে ৩ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র নিউজরুম এডিটর, মাল্টিমিডিয়া রিপোর্টার, এবং ক্যামেরাপার্সন পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট পদে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। আগ্রহীরা ১৫ অক্টোবরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দৈনিক যুগান্তর
বিভাগ: মাল্টিমিডিয়া
১. পদের নাম: সিনিয়র নিউজ রুম এডিটর
ডেস্ক: আন্তর্জাতিক
২. পদের নাম: মাল্টিমিডিয়া রিপোর্টার
৩. পদের নাম: ক্যামেরাপার্সন
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে কমপক্ষে স্নাতক
অন্যান্য যোগ্যতা: বাংলায় শুদ্ধ উচ্চারণ (ক্যামেরাপার্সনের ক্ষেত্রে প্রযোজ্য নয়)
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ১-২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
আরও পড়ুন: টেলিভিশন রিপোর্টার হিসেবে ক্যারিয়ার গড়তে চান?
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [hr@jugantor.com]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬
এএ