Dhaka Mail Logo

চাকরি

এসএসসি পাসে বাংলাদেশ পুলিশে চাকরি, আবেদন ফি ৬৫

চাকরি ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ১২:০৪ পিএম

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি পাসেই এই পদে আবেদন করা যাবে। ১৩ অক্টোবর থেকে আবেদন শুরু হবে, চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহীরা অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন ফি ৬৫ টাকা টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: সরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ, 

বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ১৮-২০ বছর, ৩০ অক্টোবর ২০২৬ তারিখে

শারীরিক যোগ্যতা

উচ্চতা: পুরুষ ৫ ফুট ৬ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী ৫ ফুট ৪ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি

বুকের মাপ: পুরুষের ৩১-৩৩ ইঞ্চি, বিশেষ ক্ষেত্রে ৩০-৩১ ইঞ্চি

দৃষ্টিশক্তি: ৬/৬

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন শুরু: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০টা

আরও পড়ুন: নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি

আবেদনের সময়সীমা: ৩০ অক্টোবর ২০২৬, রাত ১২টা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন ফি: ৬৫ টাকা, অফেরতযোগ্য 

নির্দেশনা

আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদনের ৪৮ ঘণ্টার মধ্যে ফি পাঠাতে হবে।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ