Dhaka Mail Logo

চাকরি

নগদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি

চাকরি ডেস্ক

১১ অক্টোবর ২০২৬, ১০:০৩ এএম

নগদ লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। নির্বাচিতদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

বিভাগ: সার্ভিস ইন্টিগ্রেশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এমআইএস, আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

সিস্টেম ইন্টিগ্রেশন নীতি, এপিআই-ভিত্তিক ইন্টিগ্রেশন এবং পরিষেবা প্রদান প্রক্রিয়া সম্পর্কে ভালো জ্ঞান।

এপিআই, অথেনটিকেশন, ডেটা ফ্লো এবং আন্তঃ-সিস্টেম নির্ভরতা সহ সিস্টেম ইন্টিগ্রেশনের ধারণা সম্পর্কে জ্ঞান।

অভিজ্ঞতা: ৩-৫ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে আইপিডিসি ফাইন্যান্স

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক ২দিন ছুটি, বিমা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৮ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ