Dhaka Mail Logo

চাকরি

কর্মজীবী নারীদের ফেলোশিপ দেবে হার্ভার্ড ইউনিভার্সিটি

চাকরি ডেস্ক

১০ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম

২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য লিড ফেলোশিপ প্রোগ্রামে ভর্তি নিচ্ছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক স্বাস্থ্য খাতে নারীদের নেতৃত্বের বিকাশ ও ক্ষমতায়নে লক্ষ্যে এই প্রোগ্রাম। নেতৃত্ব উন্নয়নে প্রশিক্ষণ, এক্সিকিউটিভ কোচিং, মেন্টরশিপ ও হার্ভার্ডে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ রয়েছে। এই ফেলোশিপে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর কর্মজীবী নারীরা ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

ফেলোশিপের বিবরণ

এই ফেলোশিপ প্রোগ্রাম দুই ধাপে পরিচালিত হবে। প্রথম ধাপে ভার্চ্যুয়াল কার্যক্রম এবং দ্বিতীয় ধাপে সরাসরি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণের সুযোগ থাকবে।

ভার্চ্যুয়াল কার্যক্রম

প্রথম ধাপে ফেলোরা নিজেদের ব্যক্তিগত নেতৃত্ব ও উন্নয়ন পরিকল্পনা তৈরি, নেতৃত্বের দক্ষতা বাড়ানোর সুযোগ, একাডেমিক ক্রেডেনশিয়াল অর্জন, জে-ওয়ান ভিসার প্রক্রিয়া সম্পন্ন করা এবং কোর্সের প্রস্তুতি নেওয়ার কার্যক্রম পরিচালিত হবে।

 এ ছাড়া অনলাইন মেন্টরশিপ সেশন ও বিভিন্ন ভার্চ্যুয়াল আয়োজনে অংশ নিতে পারবেন তারা।

হার্ভার্ডে ছয় সপ্তাহের কর্মসূচি

দ্বিতীয় ধাপে নির্বাচিত ফেলোরা ২০২৭ সালের এপ্রিলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ছয় সপ্তাহ অবস্থান করবেন। এ সময় নেতৃত্ববিষয়ক কর্মশালা, এক্সিকিউটিভ এডুকেশন কোর্স, জনসমক্ষে বক্তব্য দেওয়া এবং দল গঠনের বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

ফেলোশিপের সুবিধাসমূহ

ব্যক্তিগত নেতৃত্বের দক্ষতা বাড়াতে এক্সিকিউটিভ কোচিং।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে মেন্টরশিপ।

হার্ভার্ডের বিভিন্ন আয়োজনে বক্তব্য দেওয়ার সুযোগ।

এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রামে অংশগ্রহণ।

বৈশ্বিক বিশেষজ্ঞদের নেতৃত্ববিষয়ক মাস্টারক্লাসে অংশ নেওয়া।

সম্পূর্ণ অর্থায়নে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশগ্রহণ।

আরও পড়ুন: জাপানে বিনা খরচে পড়াশোনার সুযোগ

আবাসিক কর্মসূচির জন্য বিমানভাড়া, আবাসন, ভিসা ফি ও দৈনিক ভাতা।

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

নিম্ন ও মধ্যম আয়ের কোনো দেশে কর্মরত নারী পেশাজীবী হতে হবে।

বর্তমান নিয়োগকর্তার পূর্ণ সমর্থন থাকতে হবে।

নিজ প্রতিষ্ঠানের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা বা চ্যাম্পিয়নকে রেফারেন্স হিসেবে মনোনীত করতে হবে।

২০২৭ সালের এপ্রিলে ছয় সপ্তাহের আবাসিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কর্মস্থল থেকে ছুটি নেওয়ার সুযোগ থাকতে হবে।

জে-ওয়ান ভিসা পাওয়ার যোগ্য হতে হবে এবং যুক্তরাষ্ট্রের বোস্টনে অবস্থান করতে সক্ষম হতে হবে।

ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগানোর পরিকল্পনা থাকতে হবে।

গত দুই বছরে চার মাস বা তার বেশি মেয়াদি কোনো পূর্ণকালীন ফেলোশিপে অংশ নেওয়া যাবে না।

অভিজ্ঞতা: বৈশ্বিক স্বাস্থ্য খাতে কমপক্ষে ১০ বছর

প্রার্থীর ধরন: নারী

অন্যান্য সুবিধা: বিমানভাড়া, আবাসন, ভিসা ফি ও দৈনিক ভাতাসহ নির্ধারিত খরচ বহন করবে ফেলোশিপ কর্তৃপক্ষ।

প্রয়োজনীয় কাগজপত্র: সিভি, সর্বোচ্চ দেড় পৃষ্ঠার মোটিভেশন লেটার, চারটি প্রবন্ধ (প্রতিটি সর্বোচ্চ দুই হাজার ক্যারেক্টারের মধ্যে), নিজ প্রতিষ্ঠানের কমিটমেন্ট লেটার, মেন্টরের কমিটমেন্ট লেটার এবং দুটি রেফারেন্স লেটার।

আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ