চাকরি ডেস্ক
১০ অক্টোবর ২০২৬, ১২:০৮ পিএম
ব্র্যাক তাদের রিসার্চ অ্যান্ড ফিল্ড অপারেশনস বিভাগে ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ দেবে। প্রার্থীকে অবশ্যই ব্যবসায় প্রশাসন, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অপারেশনস অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ১৮ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতনের পাশপাশি উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে-কেয়ার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ডেপুটি ম্যানেজার
বিভাগ: রিসার্চ অ্যান্ড ফিল্ড অপারেশনস
পদসংখ্যা: নির্দিষ্ট নয়
দায়িত্বসমূহ
ব্যবসাপ্রতিষ্ঠানভিত্তিক ভ্রমণ, উৎসব, এক দিনের ভ্রমণ এবং অন্যান্য পর্যটনসহ মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা ও সমন্বয়।
সংশ্লিষ্ট ব্যবস্থাপক, ট্যুর গাইড, স্থানীয় জনগোষ্ঠী, সেবাদাতা ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয়।
নির্বিঘ্ন ভ্রমণ কার্যক্রম, পর্যটকদের অভিজ্ঞতা ও সেবার মান পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের সমস্যা সমাধান করা।
মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক বজায় রাখা।
কমিউনিটির কল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম সমন্বয় করা।
নতুন পর্যটন গন্তব্য ও পণ্য উন্নয়নে মাঠপর্যায়ে গবেষণা, গন্তব্য মূল্যায়ন, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে পরামর্শ, ভ্রমণসূচি তৈরি, মূল্য নির্ধারণ এবং পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা।
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অপারেশনস অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর, ফিল্ড অপারেশনস, ইভেন্ট ম্যানেজমেন্ট, বড় পরিসরের প্রকল্প বা কর্মসূচি সমন্বয়, গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে প্রজেক্ট অফিসার পদে চাকরি, পাবেন জীবন ও স্বাস্থ্য বিমা
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে-কেয়ার সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: প্রধান কার্যালয়
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৮ অক্টোবর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ