Dhaka Mail Logo

চাকরি

সাংবাদিক নিয়োগ দেবে আজকের পত্রিকা, ফ্রেশারদের সুযোগ

চাকরি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

আজকের পত্রিকা তাদের স্পোর্টস বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহ-সম্পাদক পদে এই নিয়োগ হবে। এই পদে ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে প্রিন্ট বা অনলাইন সংবাদমাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ১৫ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: আজকের পত্রিকা

বিভাগ: খেলা

পদের নাম: সহ-সম্পাদক

দায়িত্বসমূহ

সংবাদ লেখা, সম্পাদনা, পরিবেশনা করা।

রিপোর্টারদের সঙ্গে যোগাযোগ করা।

খেলাধুলা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা।

বিভিন্ন ভাষা থেকে অনুবাদ করা।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডল করা।

স্পোর্টস ডেস্কের প্রিন্ট ও অনলাইনের জন্য লেখা/কনটেন্ট তৈরি করতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক/সম্মান

অন্যান্য যোগ্যতা

খেলা নিয়ে বিশদ ধারণা, বোঝা ও প্রতিবেদন লেখায় দক্ষতা।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং এআই টুলসের ব্যবহার জানতে হবে।

সকাল-বিকেল রোস্টারে কাজ করার মানসিকতা থাকতে হবে।

বাংলা এবং বিদেশি ভাষায় দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই, তবে প্রিন্ট বা অনলাইন সংবাদপত্র/ম্যাগাজিন/নিউজ পোর্টালে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: মাল্টিমিডিয়া জার্নালিস্ট, কনটেন্ট ক্রিয়েটর নিয়োগ দেবে চ্যানেল 24

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: বনশ্রী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [career@ajkerpatrika.com]

আবেদনের সঙ্গে ই-মেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ অক্টোবর ২০২৬

এএ