Dhaka Mail Logo

চাকরি

ওয়ান ব্যাংকে ট্রেইনি অফিসার পদে চাকরি, বেতন ৩০,০০০

চাকরি ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পিএম

ওয়ান ব্যাংক পিএলসি ট্রেইনি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীর অবশ্যই সংশ্লিষ্ট পদে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি

পদের নাম: ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য)

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় (লেখা ও বলায়) ভালো দক্ষতা। কম্পিউটারে (এমএস অফিস প্যাকেজ) দক্ষতা

অভিজ্ঞতা: ১-২ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

আরও পড়ুন: ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: ৩০,০০০ টাকা

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ১৭ অক্টোবর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ